২১শে ফেব্রুয়ারিতে কুঞ্জশ্রীপুর মাদ্রাসায় হেফজ বিভাগের ছাত্রদের প্রতিযোগিতা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে.
২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কুঞ্জশ্রীপুর আল জামেয়াতুল ইসলামিয়া দারুল উলূম পীর সাহেব বাড়ি মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্রদের কুরআন প্রতিযোগিতা ও দোয়া অনুষ্ঠান ২০২৩ অনুষ্ঠিত হয়েছে । অনুষ্ঠান মাগরিবের নামাজের পর থেকে শুরু হয়ে এশার নামাজের পূর্বে সমাপ্ত হয়েছে । অনুষ্ঠানে অত্র মাদ্রাসার সম্মানিত মুহতামীম হযরত মাওলানা এরশাদ আলী সাহেব উপস্থিত ছিলেন, সাথে আরও উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার শিক্ষক হাফেজ আবু বকর, মোহাম্মদ শফিকুল ইসলাম ও হাফেজ মনির হোসেন । অনুষ্ঠানে মাওলানা এরশাদ আলী সাহেব ছাত্রদের গুরুত্বপূর্ণ নসিহত করেন,পুরুষ্কার বিতরণ করেন,মোনাজাতের মাধ্যমে শেষ করেন কুরআন প্রতিযোগিতা ও দোয়ার অনুষ্ঠান ২০২৩ ইং।











