অভিভাবকের দায়িত্বঃ
*সন্তানকে প্রতিদিন নিয়মিত মাদ্রাসায় উপস্থিত থাকা নিশ্চিত করা।
*সন্তানের দৈনন্দিন হাতের লেখা বাড়িতে গাইড দিয়ে লেখানো।
*পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করানো।
*নামাজের পর ফাজায়েলের সূরাসমূহ তিলাওয়াত করানো।
*পরিষ্কার পরিচ্ছন্ন মাদ্রাসা নির্ধারিত পোষাক পরিধান করিয়ে মাদ্রাসায় পাঠানো।
*চক-শ্লেট, খাতা-কলম ইত্যাদি শেষ হওয়ার আগেই সংগ্রহ করে দেওয়া।
*সাধারণ কোন সমস্যার জন্য মাদ্রাসায় অনুপস্থিত না রাখা।
*কোন গ্রহণযোগ্য কাজের জন্য ছুটির প্রয়োজন হলে অভিভাবকের পক্ষ থেকে দরখাস্ত অথবা সরাসরি মাদ্রাসায় এসে ছুটি মঞ্জুর করে নেওয়া।
*আল্লাহ না করুন কোন ছাত্র-ছাত্রী অসুস্থ হলে মাদ্রাসার শিক্ষক মহোদয়কে অবগত করানো।
*মাদ্রাসার সাথে সু-সম্পর্ক বজায় রাখা ও মাদ্রাসার আইন-কানুনকে শ্রদ্ধা করা।
*মাদ্রাসা কর্তৃপক্ষ ও শিক্ষক মহোদয়গণের সঙ্গে সুন্দর আচরণ করা।
*নিজ দায়িত্বে সন্তানকে মাদ্রাসায় পৌঁছে দেওয়া এবং ছুটি শেষে মাদ্রাসা থেকে নিয়ে যাওয়া।
